বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমিতির সভাপতি পদে আহসানুজ্জামান লিন্টু ও মহাসচিব পদে প্রফেসর গোলাম হাফিজ কেনেডি নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
সমিতির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ার সিকদার, ড. মিজানুর রহমান, অধ্যাপক আকতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মজিবুর রহমান ও ড. মিজানুর রহমান সরকার।
যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, ড. মনিরুজ্জামান ও আরিফ হাসান বেঙ্গল। কোষাধ্যক্ষ হয়েছেন আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক পদে মিটুল কুমার সাহা, প্রচার সম্পাদক শুয়ায়িব খান তারিখ নির্বাচিত হয়েছে। সদস্য হয়েছেন– কৃষিবিদ শামিমুর রহমান শামীম, মুজিবুর রহমান চুন্নু ও আব্দুর রউফসহ ৩৫ জন।
সবশেষ ২০২২ সালে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির জাতীয় সম্মেলনে দুই বছরের জন্য ৪৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। সংবাদ বিজ্ঞপ্তি ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

