আর ক’দিন পরেই পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই ঈদ উৎসব আয়োজনে নিজেকে সাজাতে কে না পছন্দ করেন। বিশেষ করে নারীরা শত ব্যস্ততার মাঝেও নিজেদের পরিপাটি করে রাখতে ভালোবাসেন। সেই পরিপাটির অংশ হিসেবে অনেক নারীরই মেহেদীর রঙে নিজের রাঙাতে বিশেষভাবে পছন্দ করেন। মেহেদীর সাজে নিজেকে সাজাতে পছন্দ করা এমন নারীদের কথা মাথায় রেখেই প্রতি বছর মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। এবারও এর ব্যতিক্রম হয়নি।

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাবাসী সংগঠনের যৌথ উদ্যোগে পলিন কসমেটিকসের সৌজন্যে মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়। মেহেদী উৎসবটি প্রেস ক্লাব সদস্যদের পরিবারের অংশগ্রহণে আকর্ষণীয় হয়ে ওঠে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, ঢাকাবাসী সভাপতি মো. শুকুর সালেক, পলিন কসমেটিকস লিমিটেড এর এমডি মো. বজলুর রহমান, ঢাকাবাসীর সহ-সভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির লুৎফুর আহসান বাবু। মেহেদী উৎসব ও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সৈয়দা ডলি ইকবাল ও তানিয়া আক্তার জুটি, রানার্স আপ সাবিনা ইয়াসমিন ও নাফিজা জান্নাত জুটি ও বিশেষ পুরস্কার পান রুমা পাল ও নাদিরা বেগম জুটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

