জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত থেকে খালাসের রায় দেয়ায় দোয়া করা হয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
বিজ্ঞাপন
মঙ্গলবার জোহরের নামাজের পর এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী। দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

