ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ১ কেজি গাঁজা, ১৫০৬ পিস ইয়াবা, ৪ টি মোবাইলফোন, ৪ টি চাকু ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন