রাতে ফ্যাসিস্ট সচিবদের উৎখাতে জুলাই মঞ্চের অবস্থান

রাতে ফ্যাসিস্ট সচিবদের উৎখাতে জুলাই মঞ্চের অবস্থান

সচিবালয়-এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদ আমলাদের উৎখাতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘জুলাই মঞ্চ’। সোমবার রাত ১০টা থেকে সচিবালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

এ সময় অবস্থানকারীরা জানায়, ফ্যাসিস্ট সচিবরা সচিবালয় থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জুলাই মঞ্চের এ কর্মসূচি চলমান থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বাংলাদেশের আপামর জনতাকে সচিবালয়ের সামনে আসার আহ্বান জানিয়েছেন জুলাই মঞ্চের মুখপাত্র সাকিব হোসাইন।

রাত ১০টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি জানান, ‘আমরা ফ্যাসিবাদ উৎখাতের আগ পর্যন্ত সচিবালয় সামনে থেকে উঠবো না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন