লালবাগ যুবদলের সাবেক সভাপতি চান মিয়া গ্রেপ্তার

লালবাগ যুবদলের সাবেক সভাপতি চান মিয়া গ্রেপ্তার

জোরপূর্বক চাঁদা গ্রহণ ও চাঁদা চাওয়ার অভিযোগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে লালবাগ যুবদলের সাবেক নেতা চান মিয়াকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

চান মিয়ার বিরুদ্ধে অভিযোগ- লালবাগের বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে সরকারি জায়গা দখল করে রিকশার গ্যারেজ দিয়ে সরকারি জায়গা দখল করেন। শহিদ নগর এলাকায় আওয়ামী সরকারের পতনের পর থেকে আধিপত্য বিস্তার করে এলাকার নিরীহ মানুষদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছেন।

এ অভিযোগ ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে আজিমপুর সেনা ক্যাম্প চান মিয়াকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করেছে। যুবদল সভাপতি চান মিরার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন জানায় লালবাগ থানা পুলিশ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন