ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলছেন, রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে অবহেলার অপরাধে কিছু পরিচ্ছন্নতাকর্মীকে শোকজ করা হয়েছে। দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।
শুক্রবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর হাটের বর্জ্য অপসারণ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। রাত ১টা পর্যন্ত অপসারণ করা হয়েছে। রাতে ট্রাক না থাকায় মূল সড়কে রাখা হয়েছিল বর্জ্য। সকালে সেখান থেকে অপসারণ করা হচ্ছে।
প্রশাসক বলেন, ইজারাদারদের হাট শেষ হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করার কথা ছিল, কিন্তু তারা করেনি। তাদের জরিমানা করা হবে। সেই সঙ্গে পরবর্তীতে তারা আর হাট ইজারা পাবে না।
এমবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


