২৫তম পুলিশ ক্যাডারের সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম

২৫তম পুলিশ ক্যাডারের সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম

২৫ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে সভাপতি ও মোহাম্মদ জসীম উদ্দিন- উপ-পুলিশ কমিশনারকে (লালবাগ বিভাগ) সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠার পর থেকে এই ফোরাম সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে চলেছে। ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করা এ ফোরামের সদস্যগণ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন