নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে টেকনাফে হারুন ডাকাতের বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ সময় দেশী অস্ত্র উদ্ধার করেন তারা।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আইএসপিআর জানায় , গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি নামক স্থানের চিহ্নিত হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্টগার্ড কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হারুন ডাকাতের বাড়ি তল্লাশি করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬ রাঃ তাজা গোলা, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৩০ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ২০ টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

