কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ৫

কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে পুলিশ এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফজর আলীকে প্রধান আসামি করে মামলা করেন। মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ধর্ষণের শিকার হয়েছেন।

এদিকে ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামের অনিক, সুমন, রমজান ও বাবু। এ ছাড়া গ্রেপ্তার ফজর আলীও পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন