দেশের ৮০ লাখ মানুষ মাদকাসক্ত: সেমিনারে বক্তারা

দেশের ৮০ লাখ মানুষ মাদকাসক্ত: সেমিনারে বক্তারা

মাদকাসক্তির কারণে দেশে প্রতিবছর ৫০০ নারী স্বামীর হাতে ও সন্তানের হাতে দুই শতাধিক পিতা-মাতা মৃত্যু বরণ করেন বলে জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। সংগঠনের সভানেত্রীরা বলেন, নিম্ন শ্রেণিকে টার্গেট করে দেশে মাদককে সহজলভ্য করে তোলা হয়েছে। এজন্য দেশে ৮০ লাখ মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ২০৩০ সালে সংখ্যাটি এক কোটিতে পৌঁছাবে বলে আশংকা প্রকাশ করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য "শৃঙ্খলা ভাঙার পত্যয়: প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনে"। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন ঢাবির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. লাসনা কবির ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সালেহা ইয়াসমীন।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি অধ্যাপক ড. শামীমা তাসনীম, সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল, কবিতার রচয়িতা সহ সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর সম্মিলিত নারী প্রয়াস।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, মাদক সমাজের জন্য ক্যান্সারের আকার ধারণ করেছে। দেশের একটি প্রজন্ম পুরোটায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। এর জন্য সমাজের রাজনৈতিক নেতারাও দায়ী। মাদকের প্রতিরোধে আইনের প্রয়োগ অত্যন্ত জরুরি।

মাদকের বিস্তারে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় গুরুত্ব কমিয়ে আনা বড় এক কারণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় দৃষ্টি কোন থেকে মাদক নিয়ে পাঠ শিক্ষা ব্যবস্থা তুলে নেয়া হয়েছে। তাতে শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনে খোদার প্রতি ভয় উঠে গিয়েছে।

মূল প্রবন্ধে ড. শামীমা বলেন, এক সন্তান তার মাকে বলছে আমাকে শিকল মিয়ে বেধে রাখ আমি বাঁচতে চাই। সঠিক তথ্যের অভাব, সরকারি পৃষ্ঠপোষকতা, ধর্মীয় মূল্য বোধ থেকে দূরে চলে যাওয়া আমাদের সন্তানদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে।

সমাপনী বক্তব্যে ড. ফেরদৌস আরা বকুল বলেন, একটি সন্তান মাদকে জড়িয়ে পরলে তা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের চারিদিকের বিজাতীয় সংস্কৃতি থেকে সন্তানদের দূরে রাখতে হবে। পরিবারে ধর্মীয় চর্চা বৃদ্ধি করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন