রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে শুভ্র রোজারিও (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে পল্টন থানার উপ পারিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ওই হোটেলের ৫১৮ নং রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি।
নিহত শুভ্রর ভাই জেমি রোজারিও জানান, আমার ভাই ক্যাপিটাল হোটেলে বাবুর্চির কাজ করতেন এবং ওই হোটেলেই তিনি থাকতেন। তবে কী কারণে আমার ভাই ফাঁস দিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে তা আমরা কিছুই জানি না।
পারিবারিক সূত্র জানায়, নিহত শুভ্র রোজারিওর বাড়ি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার ছাইতান গ্রামে। তার বাবার নাম মৃত রঞ্জন রোজারিও।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

