আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

স্টাফ রিপোর্টার

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ রিফাত (২০), মোঃ আলী (৪৬), মোঃ হারুন অর রশিদ স্বপন (৩২), মোঃ রবিউল (২২), মোঃ জাকির হোসেন মামুন (৪২), শান্ত ওরফে পারভেজ আলী (২৫), মোঃ সুজন (২১), মোখলেছ মিয়া (৩২), মোঃ হায়দার (২২), মোঃ আয়াফ (২১), মোঃ আকাশ (২৪), মোঃ আমির হোসেন (২০), খায়রুল (২০), দিল মোহাম্মদ মুসা (২৯), মোঃ রায়হান (১৯) ও মোঃ ফয়সাল (১৯)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আগামীতেও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন