ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

আমার দেশ অনলাইন

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা এলাকায় পুলিশের অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিপন মিয়া (২০), আলমগীর হোসেন (২৯), সবুজ খান (২৫), আবির হোসেন (৩৩), মো. মানিক (৩৩), মো. আল আমিন (১৯), মো. রাকিবুল ইসলাম (২৩), মো. জয়নাল আবেদীন (২২), মো. আকাশ (২০), মো. তৌসিফ আহম্মেদ (২৫), তানজিল হাসান (২৪), এরফানুর রহমান (৩২), মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার (২৫), মো. ইমরান (২২), মো. ইয়ামিন রাব্বি (২১), মো. রাসেল (২৪), মো. রাসেল (২১), মো. বাদশা ফয়সাল (৪৪), মো. রানা (৩৪), মো. শাকিল (২২), মো. ইমন হোসেন (২৪), মো. সাকিল পণ্ডিত (২৩), মো. আরজু মিয়া (২৬), চাঁন মিয়া (৩২), সিয়াম হাওলাদার (২২), মো. আল-শাহরিয়ার অন্ত (২০), শান্ত চৌধুরী (৩২), মো. শুভ (২৫), আশরাফুল ইসলাম (২৪), মো. ইমরান হোসেন (২৩), মো. সানিম (২৫), মো. খন্দকার শুভ (২২), মো. শিপন (১৯), মো. জিসান (২৬), মো. জাকির হোসেন (৪০), মো. নাছির ওরফে ইয়াছিন (২৫), মো. আনোয়ার হোসেন বুলবুল (৩৮), মো. নয়ন (২৭), মো. আনিছ (৩৬), মো. সুমন (২৫), মো. সানিম শেখ (২৩), মো. শ্রাবণ (২০), মো. ফয়সাল ওরফে আক্তার (২৬), মো. হিমেল হোসেন (২৯), মো. অন্তর মিয়া (২৫), মো. জীবন (২৪), মো. হাসান (২৭), মো. আল আমিন (২২), মো. তানভীর (২০), মো. মামুন (২৩), মো. শুভ (২৩), মোসা. জুলেখা খাতুন (৩০), এসএম মিকাইল (৩৫), মো. শাহীন (৫৯), মো. নুর আলম (৫৪), মো. মুন্না (১৯), মো. হানিফ (২৫), আতিক হাসান (২৪) ও মো. ইমরান হোসেন (২৯)।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২৭ জন, শেরেবাংলা নগরে চারজন, আদাবরে পাঁচজন, তেজগাঁওয়ে পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চলে ১২ জন এবং হাতিরঝিল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন