রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৩, মামলা ৩০

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৩, মামলা ৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা ও বিভাগে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন এবং রমনা বিভাগে ৩৪ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করে।

অভিযানে উদ্ধার করা হয়েছে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন, ২টি পুরোনো মোটরসাইকেল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঢাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন