রাজধানীর বনানী এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আশিক তপেদার (২৪)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪ টার ঢাকা-ময়মনসিংহ রোড এলাকার নৌবাহিনীর সদর দপ্তরের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পোস্টার ও লিফলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

