ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা
রাজধানী ফাঁকা। ছবি: রফিকুর রহমান রেকু

পবিত্র ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপনে ঢাকা ছাড়ছে লাখ লাখ মানুষ। ফলে ব্যস্ত নগরী ঢাকার চিরচেনা সেই যানজট আর নেই।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে গত ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে অফিস খোলা রাখা হয়েছিল। ছুটি শেষে আগামী ১ জুন সোমবার থেকে অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।

বিজ্ঞাপন

dhaka-2

বুধবার (২৭ মে) সকাল থেকে রাজধানীর মিরপুর, বনানী, মোহাম্মদপুর, ফার্মগেট, মগবাজার ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেকটাই ফাঁকা। সাধারণত এসব সড়কে যানবাহনের দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। তবে বর্তমানে সড়কের অধিকাংশই ছিল প্রায় ফাঁকা। কোথাও কোথাও কিছু যানবাহন চলাচল করলেও রয়েছে স্বস্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন