ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন হওয়ায় অবশেষে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার জাকের আলি অনিক এবং তরুণ ফাস্ট বোলার মুশফিক হাসান। গতকাল শুক্রবার রাতে তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছেন।
নির্ধারিত সময়ে ভিসা না পাওয়ায় স্কোয়াডের সঙ্গে যেতে পারেননি এই দুই ক্রিকেটার। ফলে প্রিটোরিয়ায় ২৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম চার দিনের ম্যাচটিতে তাদের খেলা সম্ভব হচ্ছে না। তবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ থেকেই তারা একাদশে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন।
চার দিনের টেস্ট সিরিজের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। জাকের ও মুশফিক দলে যোগ দেওয়ায় স্কোয়াডের গভীরতা এবং পেস আক্রমণের শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

