
ভিসা জটিলতা শেষে উড়াল দিলেন জাকের-মুশফিক
ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন হওয়ায় অবশেষে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার জাকের আলি অনিক এবং তরুণ ফাস্ট বোলার মুশফিক হাসান। গতকাল শুক্রবার রাতে তারা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছেন।






