মাছ দেওয়ার কথা বলে

কিশোরীকে মৎস্যঘেরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, যুবক গ্রেপ্তার

কিশোরীকে মৎস্যঘেরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, যুবক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে মৎস্যঘেরের পাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের তথ্য অনুযায়ী, ১৬ আগস্ট দুপুরে মোংলার সিগন্যাল টাওয়ার এলাকার একটি মৎস্যঘেরের পাড়ে এ ঘটনা ঘটে। মাছ দেওয়ার কথা বলে সুমন ওই কিশোরীকে ঘেরের পাড়ে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ঘেরের পাড়ে নিয়ে যাওয়ার পর তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

পুলিশ জানায়, ঘটনার পর কিশোরী প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে অসুস্থ হয়ে পড়লে তার মামিকে ঘটনাটি জানায়। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর ২১ আগস্ট শুক্রবার দুপুরে মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা অভিযুক্তকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। ঘটনার বিষয়ে তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন