ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, সুনামগঞ্জে যুবক গ্রেপ্তার
কটূক্তিকারী কৃপেশ রায়। ছবি: আমার দেশ

সামাজিক মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুরে কৃপেশ রায় (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কৃপেশ রায় ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহিরপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন