মধ্যরাতে রাজধানীর সচিবালয়ের পাশে মেট্রোরেল স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী রাত পৌনে ৩টার দিকে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১টা ৩৭ মিনিটের দিকে প্রেসক্লাবের পূর্ব পাশে মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


