রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান নামে এক হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যার হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহজত হয়েছেন আরো ২ জন।
আজ বৃহস্পতিবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়, শুক্রবার ভোর ৪টার দিকে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
নিহত নাঈমুর রহমান রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে।তিনি ওয়ারী এলাকার ওই হোটেলটিতেই থাকতেন।
আহতরা হলেন—হোটেলটির জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও হোটেল স্টাফ মো. হাসান (২৬)। এর মধ্যে আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আল আমিন গণমাধ্যমকে বলেছেন, ‘হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসা নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ ঘটনায় জড়িত বলে প্রাথমিক তথ্য মিলেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


