ঈদে ফ্রিজে সবচেয়ে বড় অফার হাউজ অব বাটারফ্লাই

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঈদে ফ্রিজে সবচেয়ে বড় অফার হাউজ অব বাটারফ্লাই

কোরবানির ঈদ আসলেই যেন ঘরে ঘরে শুরু হয় নতুন ব্যস্ততা। রান্নাঘরে বাড়তি আয়োজন, আত্মীয়-স্বজনের আনাগোনা, আর পরিবারের সবার জন্য একটু বাড়তি স্বস্তির প্রস্তুতি। বিশেষ করে একটি বড় ও আধুনিক ফিচারসমৃদ্ধ ফ্রিজ হয়ে ওঠে পরিবারের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গ।

এই ঈদকে আরও আনন্দময় ও স্বস্তিদায়ক করতে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হাউজ অব বাটারফ্লাই শুরু করেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঘর সাজবে ঈদ উৎসবে’।

বিজ্ঞাপন

এই ক্যাম্পেইনে হাউজ অব বাটারফ্লাই-এর শোরুম সাজানো হয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের আধুনিক সব রেফ্রিজারেটরের বিশাল সংগ্রহ দিয়ে। বাটারফ্লাই, ইকো প্লাস, হায়ার, হিটাচি ও এলজি ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিজাইন, সাইজ ও ফিচারে। ছোট পরিবারের জন্য কমপ্যাক্ট মডেল থেকে শুরু করে বড় পরিবারের জন্য বিশাল স্টোরেজ সুবিধার ফ্রিজ— সবই মিলবে একই ছাদের নিচে। ১৪২ লিটার থেকে শুরু করে ৭১৭ লিটার পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটির ফ্রিজের পাশাপাশি রয়েছে ইনভার্টার টেকনোলজির ফ্রস্ট ও নো-ফ্রস্ট ক্যাটাগরির টপ মাউন্ট, বটম মাউন্ট, ফ্রেঞ্চ ডোর, সাইড বাই সাইড এবং চেস্ট ফ্রিজ।

এসব ফ্রিজের মূল্য ২৭,৩০০ টাকা থেকে ২,৯৮,৯০০ টাকা পর্যন্ত। আধুনিক কুলিং প্রযুক্তি ও স্মার্ট ডিজাইনের এই ফ্রিজগুলো শুধু দীর্ঘসময় খাবার সঠিকভাবে সংরক্ষণই নয়, ঘরের সৌন্দর্যও বাড়িয়ে তুলবে কয়েকগুণ। ঈদ ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১০০% পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। নির্দিষ্ট মডেলে রয়েছে ০% ইন্টারেস্টে সর্বোচ্চ ৩৬০ দিন পর্যন্ত কিস্তি সুবিধা। সর্বনিম্ন কিস্তির পরিমাণ শুরু ১,৫৬৮ টাকা থেকে যার ডাউনপেমেন্ট মাত্র ৪,৯৭৩ টাকা।

এছাড়া রয়েছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। রবি এলিট, বাংলালিংক অরেঞ্জ ক্লাব ও জিপিস্টার গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক সুবিধা। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডে পাওয়া যাবে ২৪ মাস পর্যন্ত ০% EMI সুবিধা এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়া নগদ (MFS) পেমেন্টে থাকছে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। গ্রাহকদের নিশ্চিন্ত ব্যবহারের জন্য হাউজ অব বাটারফ্লাই ফ্রিজে দিচ্ছে সর্বোচ্চ ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, ২ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং ২ বছরের ফ্রি সার্ভিস সুবিধা।

দেশজুড়ে বিস্তৃত শোরুম নেটওয়ার্কের মাধ্যমে সহজেই কেনাকাটা করা যাবে আপনার নিকটস্থ হাউজ অব বাটারফ্লাই শোরুম থেকে। এছাড়াও রয়েছে দেশের যেকোনো স্থানে হোম ডেলিভারি সুবিধা। ঘরে বসেই অনলাইনে অর্ডার ও পেমেন্ট করা যাবে butterflygroupbd.com ওয়েবসাইটে অথবা কল করা যাবে ১৬৫৭১ নম্বরে। আর নিকটস্থ শোরুম খুঁজে পেতে ক্লিক - https://www.butterflygroupbd.com/store-locator/

তাই এই ঈদে পরিবারের আনন্দ, স্বস্তি আর আধুনিক জীবনের নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে চলে আসুন হাউজ অব বাটারফ্লাই-এ। কারণ এবার ঈদের খুশিতে জমবে উৎসব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...