রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রূপালী ব্যাংকের কুমিল্লা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগাধীন শাখাসমূহের ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার কুমিল্লার হোটেল এলিট প্যালেসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম “ঋণ বিতরণ বর্ষ ২০২৬” কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রমে আরও গতি সঞ্চয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মঈনুদ্দিন মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি’র কুমিল্লা বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন।

সভায় কুমিল্লা বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ঋণ কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা, নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ঋণ বিতরণ ও শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রমে অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে সভায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় কুমিল্লা বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, সহকারী মহাব্যবস্থাপক এবং বিভিন্ন শাখার নির্বাহী ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন