সিলেটে আরএকে সিরামিকসের নতুন আউটলেট উদ্বোধন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

সিলেটে আরএকে সিরামিকসের নতুন আউটলেট উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আরএকে সিরামিকস নতুন আউটলেট উদ্বোধন করেছে। শনিবার সিলেটের গাজী বুরহান উদ্দিন রোডের মেন্দিবাগে নতুন ফ্যাক্টরি এ আউটলেট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জিএম সেলস মো. রাশেদুজ্জামান, সিনিয়র ম্যানেজার - ব্র্যান্ড ও মার্কেটিং মো. মাহমুদুর রহমানসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

নতুন এই আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পছন্দের টাইলস ও স্যানিটারি ওয়্যারস ক্রয়ের সুযোগ পাবেন। উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট পণ্যে বিশেষ মূল্যছাড় থাকছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান জানান, আরএকে সিরামিকস সবসময়ই গ্রাহকদের জন্য আধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য সরবরাহ করে আসছে। সিলেটের মানুষের হাতের নাগালে সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে এই নতুন ফ্যাক্টরি আউটলেট চালু করা হয়েছে।

কোম্পানিটি আশা করছে, নতুন এই আউটলেট উদ্বোধনের মাধ্যমে সিলেটবাসীর ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনার আধুনিক সাজসজ্জায় আরএকে সিরামিকসের পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন