ঈদুল আজহায় ক্লেমনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ঈদুল আজহায় ক্লেমনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইন

পবিত্র ঈদুল আযহাকে ঘিরে শহরের পরিবেশকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক সমাধান নিয়ে এসেছে ক্লেমন। পরিবেশ রক্ষায় ক্লেমনের মূল প্ল্যাটফর্ম ‘গ্রিনওয়েভ’ (Greenwave)-এর অধীনে ‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনটি গত এক দশক ধরেই সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে ১০টিরও বেশি কমিউনিটিতে সফলভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কমিউনিটিগুলোতে এবার পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করছে ব্র্যান্ডটি।

এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ করে প্রকৃতিকে রক্ষা করা। সাধারণত একটি প্লাস্টিক ওয়েস্ট ব্যাগ থেকে মিলিয়ন মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক পরিবেশের স্থায়ী ক্ষতি করে। পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ ব্যবহারের ফলে পরিবেশে প্রায় ১২০ কেজি প্লাস্টিক যাওয়া রোধ করা সম্ভব হচ্ছে, যা প্রাকৃতিকভাবেই মাটির সাথে মিশে যাবে এবং বিলিয়ন বিলিয়ন মাইক্রোপ্লাস্টিক থেকে আমাদের ইকোসিস্টেমকে রক্ষা করবে।

বিজ্ঞাপন

বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই ক্যাম্পেইনটি বিশাল প্রভাব ফেলছে। এসব ওয়েস্ট ব্যাগের মাধ্যমে প্রায় ৩০,০০০ কেজি পশুর বর্জ্য নিয়ন্ত্রিত উপায়ে অপসারণ করা সম্ভব হবে, যা শহরের প্রায় ৩,০০০টি পয়েন্টে ড্রেন ব্লকেজ ও জলাবদ্ধতার ঝুঁকি কমাবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫,০০০ মানুষের স্বাস্থ্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত হবে।

“ক্লেমন” এর উদ্যোগে কমিউনিটিগুলোতে পৃথকভাবে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্দেশ্য হলো কোরবানির বর্জ্য অপসারণ সম্পর্কিত জনসচেতনতামূলক বার্তা উপস্থিত মিডিয়ার মাধ্যমে দেশের অন্যান্য কমিউনিটিগুলোর মাঝেও ছড়িয়ে দেওয়া।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর মাননীয় সিইও সৈয়দ জহুরুল আলম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ ও সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সৈয়দ জহুরুল আলম বলেন, ব্র্যান্ড ক্লেমন সারা বছরব্যাপী বিভিন্ন CSR কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষভাবে কুরবানির সময় “ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি” তারই একটি অংশ। আমরা সবাই সম্মিলিতভাবে এই কার্যক্রমকে সার্থক করার চেষ্টা করবো। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব এবং এটি আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন