১০৪ শতাংশ রেকর্ড মুনাফা ডাচ্-বাংলা ব্যাংকের, আয় ৯৬৫ কোটি টাকা

আমার দেশ অনলাইন

১০৪ শতাংশ রেকর্ড মুনাফা ডাচ্-বাংলা ব্যাংকের, আয় ৯৬৫ কোটি টাকা

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এর ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪% (প্রায় ২.০৪ গুণ) বেশি।

বিজ্ঞাপন

ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা ২৮ এপ্রিল ২০২৬ তারিখে চেয়ারম্যান মিস সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং ২০২৫ সালের জন্য মোট ৩০% লভ্যাংশ (২৫% ক্যাশ ও ৫% স্টক) ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালে মোট লভ্যাংশ ছিল ২০% (১০% ক্যাশ ও ১০% স্টক)।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯.৯৮ টাকা, যা আগের বছরে ছিল ৪.৯০ টাকা। একইভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে ৬২.১৪ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৫৩.৩৯ টাকা।

আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রেও ব্যাংকটি শক্তিশালী অবস্থান প্রদর্শন করেছে। ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন অনুপাত (সিআরএআর) ২০২৫ সালে ১৭.১৩%-এ উন্নীত হয়েছে, ২০২৪ সালে ছিল ১৩.৮৩%; যা রেগুলেটরি নির্ধারিত মানের তুলনায় বেশি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন