ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) তার শিক্ষাগত অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। আগামী ২০ জুন ২০২৬ তারিখে ঢাকার মান্ডাস্থ গ্রিন মডেল টাউনে ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ আয়োজন উচ্চশিক্ষায় উৎকর্ষ সাধন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক, উদ্ভাবনী ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ডিআইআইটির অঙ্গীকারের প্রতিফলন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. মো. সবুর খান, সম্মানিত চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি), ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল গ্রুপ, বাংলাদেশ।

অনুষ্ঠানটি পরিচালিত হবে প্রফেসর ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অধ্যক্ষ, ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)-এর সার্বিক তত্ত্বাবধানে।

ডিআইআইটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে। এ আয়োজন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি শিক্ষা সম্প্রসারণ, উদ্ভাবন ও উৎকর্ষ সাধনের প্রত্যয়ের বহিঃপ্রকাশ।

ডিআইআইটির স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা প্রতিষ্ঠানটির শিক্ষাগত উৎকর্ষ, উদ্ভাবন এবং শিল্পমুখী শিক্ষার পথে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ক্যাম্পাস শিক্ষাদান, গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের জন্য একটি সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করবে।

ডিআইআইটি দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দেশের শিক্ষা খাত ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নতুন ক্যাম্পাস সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) বাংলাদেশের একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা মানসম্মত শিক্ষা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্প-প্রাসঙ্গিক দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সক্ষম করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানটি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...