বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

আমার দেশ অনলাইন

বিআরবি হসপিটালস প্রতিষ্ঠার ১ যুগ পূর্তি উদযাপন

বিআরবি হসপিটালস-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২১শে এপ্রিল। স্বাস্থ্য সেবায় ১যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটাল জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করে।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি হসপিটালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক মো. শামসুর রহমান । প্রতিষ্ঠার ১ যুগ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান নিবার্হী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টবৃন্দ, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগন, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসাসেবা প্রদান করার জন্য বিআরবি হসপিটালসকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিষ্ঠার ১ যুগে বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতেও আরও উন্নত ও মানসম্পন্ন সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

১যুগ পূর্তি উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচী এবং ‘বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়, যা ২১-২৭ শে এপ্রিল পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষার উপর ২৫% এবং প্যাথলজি টেস্টে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট প্রদান করা হবে। বিস্তারিত জানতে কল করুন ১০৬৪৭, www.brbhospital.com

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন