মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে পিকেএসএফের চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংকের সঙ্গে পিকেএসএফের চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সঙ্গে Credit Enhancement Scheme (CES)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সেবা গ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং ব্যাংকের গুলশান শাখার প্রধান ও ইভিপি ফরিদ আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই চুক্তির আওতায় পিকেএসএফের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে মার্কেন্টাইল ব্যাংক পিকেএসএফের CES তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানসমূহকে ঋণ সুবিধা প্রদান করবে। দেশজুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন উদ্যোগে অর্থায়ন জোরদার করতে এই চুক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন