নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

আমার দেশ অনলাইন

নবপ্রজন্মকে সম্পৃক্ত করে এনসিসি ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১৪,০০০ এর অধিক বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হয়েছে। “আপনার সাথে সবুজের পথে” এ শ্লোগানকে উপজীব্য করে সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।

এসময় বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও ঢাকা আউটস্কার্ট অঞ্চলের প্রধান মোঃ জসিম উদ্দীন, ফিন্যান্সিয়াল ইনক্লুসন সেলের প্রধান মোঃ আনিসুর রহমান মজুমদার, রিটেইল ব্যাংকিং ইউনিট হেড এস. এম. তানভীর হাসান এবং মোহাম্মদপুর শাখার হেড অব বিজনের এন্ড ব্রাঞ্চ মো. খায়রুল বাশারসহ এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ও মোহাম্মদপুর শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করা হয় এবং প্রায় ১৫০ জন ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে, উক্ত কর্মসূচীর আওতায় সারাদেশের ১৪২টি স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপনসহ প্রায় চৌদ্দ হাজারেরও বেশি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ/বনজ/ঔষধী গাছের গাছের চারা বিতরণ করা হবে। এসময় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক স্বাক্ষরতা এবং ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা করেছে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনা করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিটি বাড়ির আঙিনা, বাসার ছাদ কিংবা পতিত জমিতে গাছ লাগিয়ে এই সবুজের ঘাটতি পূরণ করার পরামর্শ দেন। তিনি বলেন, এনসিসি ব্যাংক সবসময় পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বারোপ করে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে। তিনি এসময় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের এনসিসি ব্যাংকের সম্পূর্ণ ডিজিটাল ও পরিবেশবান্ধব সঞ্চয়ী হিসাব ‘এনসিসি নিওএক্স অ্যাকাউন্ট’ এর সেবা গ্রহণের আহবান জানান। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য এনসিসি ব্যাংক কাজ করে যাচ্ছে এবং বৃক্ষরোপণ কর্মসূচী এই কার্যক্রমেরই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ব্যাংকের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন