মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

মতিঝিলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

বুধবার ডিএসসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়কের পাশের ফুটপাত দখল করে স্থাপিত বিভিন্ন অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানের মাধ্যমে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা ও ভাসমান দোকান সরিয়ে দিয়ে স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন।

ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিয়মিতভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন