চট্টগ্রামে ৫৪ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

আমার দেশ অনলাইন

চট্টগ্রামে ৫৪ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দুই ধাপে এসব অস্ত্রোপচার করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, অপারেশনের পর প্রত্যেক রোগীকে এক মাসের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে দেওয়া হয়েছে। বর্তমানে সবাই সুস্থ রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ এপ্রিল চন্দনাইশের ফতেহনগরে শরিফুন্নেছা-নজিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে একটি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটির পরিকল্পনা ও সালমা আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ওই ক্যাম্পে প্রায় ৬৫০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়।

চিকিৎসা ক্যাম্পে ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৮৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য শনাক্ত করা হয়। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ৫৪ জনকে গত ৯ মে হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়।

আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে বাকি রোগীদেরও উন্নত চিকিৎসাসেবা দেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন