ওরালিক্স ডেন্টাল কেয়ারের উদ্বোধন

ওরালিক্স ডেন্টাল কেয়ারের উদ্বোধন

রাজধানীর ভাটারা এলাকার বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন এপোলো হাসপাতাল রোডের ছোলমাইদে আধুনিক প্রযুক্তিনির্ভর ডেন্টাল সেবাদানকারী প্রতিষ্ঠান ওরালিক্স ডেন্টাল কেয়ারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান গত ১৭ জুলাই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. ই. সুলতান মাহমুদ বাবু, সংসদ সদস্য, জামালপুর-২ (ইসলামপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আলমাস রাইসুল গনি, পিএসসি, জি (অব.), পরিচালক (মানবসম্পদ ও সাংগঠনিক উন্নয়ন), টি. কে. গ্রুপ।

এছাড়াও বিশেষ উপস্থিতি ছিলেন বেনজির আবরার, দ্য ডেইলি স্টার বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

ডা. লামিয়া আল সাবাবা আবরার আল ওয়াসি এবং সৈয়দা সামিয়া সুলতানা-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ওরালিক্স ডেন্টাল কেয়ারে আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে রোগীদের নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ডেন্টাল সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে।

nu

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, করপোরেট প্রতিনিধি, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। ফিতা কাটা, কেক কাটা এবং প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় অতিথিরা প্রতিষ্ঠানটির আধুনিক অবকাঠামো, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং রোগীবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও নৈতিক চিকিৎসা চর্চার গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, ওরালিক্স ডেন্টাল কেয়াররোগীদের আস্থা অর্জনের মাধ্যমে রাজধানীর অন্যতম নির্ভরযোগ্য ডেন্টাল সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নৈতিকতা, আন্তরিকতা ও আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। তারা জানান, প্রতিটি রোগীর জন্য নিরাপদ, আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি সর্বাধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাপনার সমন্বয়ে নিরলসভাবে কাজ করবে।

তাদের ভাষ্য অনুযায়ী, দাঁত ও মুখগহ্বরের সুস্বাস্থ্য মানুষের সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ। সে বিষয়টি বিবেচনায় রেখে প্রতিরোধমূলক ডেন্টাল কেয়ার থেকে শুরু করে কসমেটিক ডেন্টিস্ট্রি, রুট ক্যানেল চিকিৎসা, অর্থোডন্টিকস, ডেন্টাল ইমপ্লান্টসহ বিভিন্ন আধুনিক চিকিৎসাসেবা একই ছাদের নিচে প্রদান করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন এবং উদ্যোক্তাদের এ উদ্যোগকে স্বাগত জানান। এ সময় উপস্থিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণমূলক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন