ঢাকা ট্যাক্স বারের সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক আশরাফ

আমার দেশ অনলাইন

ঢাকা ট্যাক্স বারের সভাপতি মিজান ও সাধারণ সম্পাদক আশরাফ

ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশনের নির্বাচন ২০২৬-২০২৭ এ সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফ হোসেন খান। গত ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজস্ব ভবন, কাকরাইলে অবস্থিত এসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যগণের প্রত্যক্ষ ভোটে দুই দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীবৃন্দ।

বিজ্ঞাপন

এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।

২০১৮ সালের পরে এবারেই প্রথম ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন