স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ৪২৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই ২০২৬ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান ও জাহিদুল আলম। এ ছাড়া স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক সভায় অংশ নেন।
সভায় শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ, মুফতি ড. মোহাম্মদ ইমাম হোসাইন, প্রফেসর ড. আ. ছ. ম. তরিকুল ইসলাম এবং প্রফেসর ড. মুহাম্মাদ তাজাম্মুল হক উপস্থিত ছিলেন।
এ সময় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান সভায় অংশগ্রহণ করেন।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস।
সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


