সনদপত্র বিতরণ ও জব ফেয়ার আয়োজন

আমার দেশ অনলাইন

সনদপত্র বিতরণ ও জব ফেয়ার আয়োজন

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) কতৃর্ক পরিচালিত; অর্থ বিভাগের "Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)" প্রকল্পের আওতায় চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত Advanced Training Program-Gi 5g I Basic Training Program-এর ৪র্থ ব্যাচের প্রশিক্ষণাথীর্দের সনদপত্র বিতরণ ও জব ফেয়ার গত বুধবার বিটাক, ঢাকা এর অ্যাডভান্সড ট্রেইনিং এন্ড ইনোভেশন কমপ্লেক্স (এটিআইসি) ভবনে অনুষ্ঠিত হয়।

আয়োজনটি ছিল প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং শিল্পখাতের মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপন যাহা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের অনন্য উদাহরণ তৈরি করবে।

বিজ্ঞাপন

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. ফিরোজ উদ্দিন মহাপরিচালক, বিটাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, নিবার্হী প্রোগ্রাম পরিচালক।

প্রধান অতিথি চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের শিল্পখাতে প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী একাধীক নতুন প্রশিক্ষণ কোর্স বিটাকে চালুর বিষয়ে ঝওঈওচ কতৃর্পেক্ষর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এ সময় সফলভাবে সম্পন্নকারী ১৮০ জন প্রশিক্ষণাথীর্দের হাতে সনদপত্র ও কিছু সংখ্যক প্রশিক্ষণাথীর্দের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ বিষয়ে কার্যকর সহযোগীতার জন্য উপস্থিত শিল্প প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান।

সভাপতি বলেন, উন্নত দেশ গড়তে ও চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিটাক এ ধরণের একাধিক প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন