আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন ড. মঈনুল

আমার দেশ অনলাইন

পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হলেন ড. মঈনুল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ০১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. তারিখের এক অফিস আদেশের মাধ্যমে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মঈনুল ইসলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

ড. এম মঈনুল ইসলাম-কে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদানের পূর্বে পৃথক এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

ড. এম মঈনুল ইসলাম চট্রগ্রাম জেলার দক্ষিণ হালিশহরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ এপ্রিল, ১৯৯৫ খ্রি. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের আইএনএসটি-এর স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে যোগদান করেন। ড. মঈনুল চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণীতে যথাক্রমে বি এসসি (অনার্স) ও এম এসসি ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স এন্ড টেকনোলজি অফ নিউক্লিয়ার রিঅ্যাকটর এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার জন্য পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারস্থ এইআরই, আইএনএসটির স্বাস্থ্য পদার্থ বিজ্ঞান ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এর প্রধান, পরিচালক আইএনএসটি, পরিচালক ভৌত বিজ্ঞান বিভাগ, বাপশক, ঢাকা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর National Liaison Officer (NLO) হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন পদে দায়িত্ব পালন কালে তিনি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কমিশনের উন্নয়নমূলক কার্যক্রম এর আওতায় ‘পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন প্রকল্প, চট্রগ্রাম’ এর প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া, Forum for Nuclear Cooperation in Asia (FNCA) - এর আওতায় Radiation Safety and Radioactive Waste Management প্রকল্প এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA’ এর কারিগরি সহযোগিতার আওতায় বিভিন্ন কারিগরি প্রকল্পের (TC, INT, RAS ইত্যাদির) Project Counterpart - এর দায়িত্ব পালন সহ IAEA’এর WASC (Waste Safety Standard Committee)‘র - সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তেজস্ক্রিয় বিকিরণ নিরাপত্তা, পরিবেশগত তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ ও তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...