বিসিএস হেলথ ক্যাডার ডে-২০২৬-এর সঙ্গে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিসিএস হেলথ ক্যাডার ডে-২০২৬-এর সঙ্গে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বাংলাদেশ সিভিল সার্ভিস হেলথ ক্যাডার আ্যাসোসিয়েশন (বিসিএইচসিএ) দেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে প্রথমবারের মতো ‘হেলথ ক্যাডার ডে-২০২৬’ উদযাপন করেছে। রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের এই আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে প্রিমিয়ার ব্যাংক অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

আয়োজনে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের পেশাজীবী আন্দোলনের ইতিহাস আমাদের গর্বের অংশ। ১৯৭৮ সালে চিকিৎসক, প্রকৌশলী ও কৃষিবিদদের আন্দোলন পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল, যার অংশ হতে পেরে আমি গর্বিত। কোভিড ১৯ ভ্যাকসিন বৈশ্বিক পর্যায় থেকে দেশে আনার উদ্যোগেও তার সম্পৃক্ততার কথা বলেন। বিসিএস হেলথ ক্যাডার এর চিকিৎসক ও সদস্যদের জন্য প্রিমিয়ার ব্যাংকের বিশেষায়িত ব্যাংকিং সুবিধার কথা উল্লেখ করে তিনি চেম্বার, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন বা সম্প্রসারণে এসএমই লোন, প্রেফারেনশিয়াল এফডিআর রেট, প্রি অ্যাপ্রুভড ক্রেডিট কার্ড, হোম ও অটো লোনে বিশেষ সুবিধা এবং কিউআর কোড ভিত্তিক ডিজিটাল আ্যাপ্লিকেশনের কথা বলেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্য খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, নীতি-সংলাপ জোরদার এবং জনগণের জন্য আরও উন্নত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন