রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসির বগুড়া বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহের ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩০ জুন ২০২৬ ভিত্তিক বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে আমানত সংগ্রহ, মানসম্পন্ন ঋণ বিতরণ, খেলাপি ঋণ আদায়, রেমিট্যান্স বৃদ্ধি এবং গ্রাহকসেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বিভাগের সকল শাখাকে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ।
সভায় সভাপতিত্ব করেন বগুড়া বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক এম.এম.জি তোফায়েল আহমেদ।
সভায় বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
সভায় ৩০ জুন ২০২৬ পর্যন্ত বিভাগের আমানত, ঋণ, শ্রেণীকৃত ঋণ, ঋণ আদায়, মুনাফা, বৈদেশিক রেমিট্যান্সসহ বিভিন্ন ব্যাবসায়িক সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকের সার্বিক ব্যাবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


