এম. এম. মুরশিদের মৃত্যুতে আব্দুল মোনেম লিমিটেডের শোক

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

এম. এম. মুরশিদের মৃত্যুতে আব্দুল মোনেম লিমিটেডের শোক

দেশের বীমা ও আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব এম. এম. মুরশিদ আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে দেশের বীমা অঙ্গন এবং আর্থিক খাত এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারালো।

এম. এম. মুরশিদ তার দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের বীমা ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

বিজ্ঞাপন

তিনি সাধারণ বীমা কর্পোরেশন এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও এশিয়ান রিইনস্যুরেন্স কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের সাবেক পরিচালক, ইস্টার্ন ইন্স্যুরেন্স পাবলিক কোম্পানি লিমিটেডের সাবেক স্বতন্ত্র পরিচালক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের সাবেক পরিচালক, ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...