বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে চলমান পাঁচটি প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় পরিবার নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন