হাইব্রিড প্রযুক্তির নতুন অধ্যায়: ঢাকা মোটর শো-তে টয়োটা বাংলাদেশ লিমিটেড

আমার দেশ অনলাইন

হাইব্রিড প্রযুক্তির নতুন অধ্যায়: ঢাকা মোটর শো-তে টয়োটা বাংলাদেশ লিমিটেড

দেশের অটোমোবাইল খাতে বিশ্বমানের প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি নিয়ে Toyota Bangladesh Limited অংশগ্রহণ করছে বহুল প্রতীক্ষিত ঢাকা মোটর শো -এর ১৯তম আসরে।

আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নং-০২, স্টল নং বি-৪-এ, Toyota-এর প্যাভিলিয়ন দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

এবারের মোটর শো-তে Toyota বিশেষভাবে তুলে ধরছে তাদের অত্যাধুনিক হাইব্রিড প্রযুক্তি এবং শক্তিশালী এসইউভি, সেডান ও কমার্শিয়াল লাইনআপ, যা পারফরম্যান্স, ফুয়েল এফিশিয়েন্সি এবং ড্রাইভিং কমফোর্টের এক অনন্য সমন্বয়। এই প্রদর্শনীতে থাকছে Toyota -এর করোলা ক্রস, র‌্যাভ ৪, ইয়ারিস ক্রস, ভেলোজ, রাশ ও ইয়ারিস সেডান মডেলের গাড়ি।

এই প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে Toyota বাংলাদেশের বাজারে তাদের হাইব্রিড প্রযুক্তির অগ্রগতি এবং এসইউভি সেগমেন্টে বৈচিত্র্যপূর্ণ সমাহার আরও জোরালোভাবে উপস্থাপন করছে। Toyota-এর হাইব্রিড গাড়িগুলো উন্নত জ্বালানি সাশ্রয়, কম নির্গমন এবং স্মার্ট ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করে, যা বর্তমান সময়ের টেকসই গতিশীলতার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মোটর শো চলাকালীন দর্শনার্থীরা Toyota-এর সর্বাধুনিক মডেলগুলো পরিদর্শনের পাশাপাশি ব্র্যান্ডের বিশেষজ্ঞ প্রতিনিধিদের কাছ থেকে হাইব্রিড প্রযুক্তি, এসইউভি পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...