ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক এক সেমিনার মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে।
“হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালক মো. আব্দুস সালাম এফসিএ, এফসিএস এবং মো. এস এম আব্দুল হামিদ এফসিএ।
ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইবিএফের জিএম মো. ফাইজুল কবির, ডিজিএম মো. জসিম উদ্দীন, এজিএম কবীর উদ্দিন এবং ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিরপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক মিরপুরের সুপারগণ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের লক্ষণ, চিকিৎসা, জটিলতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারের মাধ্যমে হাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব বলেও মত দেন তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


