অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা বাংলাদেশ

অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা বাংলাদেশ

বাংলাদেশের অটোমোবাইল শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রযুক্তি হস্তান্তরে নিজেদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।

গতকাল মঙ্গলবার টয়োটা সুশো করপোরেশন (Toyota Tsusho Corporation) ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগ ভাবনার কথা তুলে ধরে।

বিজ্ঞাপন

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- টয়োটা সুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রেমিত সিং। সাক্ষাৎকালে বাংলাদেশে টয়োটার ব্যবসা সম্প্রসারণ ও ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টয়োটা বাংলাদেশ জানিয়েছে, তারা দেশে কার্যক্রম জোরদার করতে চায়। এতে দক্ষ জনশক্তি তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশে টয়োটার এই ভবিষ্যৎ উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে সরকার। একই সঙ্গে দেশে টয়োটার নতুন বিনিয়োগ ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং উপযুক্ত পরিবেশ তৈরিতে সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

দেশের অটোমোবাইল খাতের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে টয়োটা বাংলাদেশ লিমিটেড ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে, যা সামগ্রিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন