বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর বিশেষ অভিযান

আমার দেশ অনলাইন

বিদ্যুৎ সাশ্রয়ে ডেসকোর বিশেষ অভিযান

জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) অতিরিক্ত আলোকসজ্জা পরিহার ও বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীর ডেসকো আওতাধীন শপিং মল, বিপণিবিতানসহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় বিশেষ অভিযান চালিয়েছে।

সরকারের নির্দেশনাক্রমে শপিংমল, মার্কেট, দোকানসমূহ সময়মতো বন্ধকরণের নিমিত্তে ডেসকো কর্তৃক নিয়মিত বিশেষ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডেসকো আওতাধীন মিরপুর এলাকার মার্কেট, শপিংমল এবংদোকান সমূহে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল মেট্রোপলিটন মেজিস্ট্রেট (যুগ্ন জেলা জজ) ডেসকো হাদিউজ্জামান।

বিজ্ঞাপন

ডেসকো আওতাধীন গুলশান- বনানী অঞ্চলে অপর একটি অভিযান পরিচালিত হয় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টা থেকে। সেই অভিযানে নেতৃত্ব দেন ডেসকোর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। অভিযানকালে স্পার্ক গিয়ার, বেস্টবাইসহ কিছু প্রতিষ্ঠানকে আইন অমান্য করায় দশ হাজার (১০,০০০.০০) টাকা করে জরিমানা করা হয়। এছাড়া প্রয়োজনের অতিরিক্ত আলোকসজ্জার দায়ে গুলশানের একটি খাবারের দোকান থেকে জরিমানা আদায় এবং কিছু অপ্রয়োজনীয় ডিসপ্লে লাইট জব্দ করা হয়। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং করে ব্যবসায়ীসহ সর্বসাধারণকে সচেতন করার কাজ চলমান রয়েছে।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ এবং নির্বাহী পরিচালক অপারেশন প্রকৌঃ মো. রশিদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানে আরও উপস্থিত ছিলেন ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম রব্বানী, সনাতন দত্ত, শফিকুল ইসলাম, প্রকৌ. আব্দুল লতিফ মিয়া, মো. রায়হান আরেফিনসহ আরও অনেক কর্মকর্তা- কর্মচারী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন