চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চক্ষু সেবায় বিএনএসবি ও সিইআইটিসির অবদান

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম (বিএনএসবি)’র ৪৮ তম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট(সিইআইটিসি)’র ৩৮ তম বার্ষিক সাধারণ সভা অদ্য ১৩ মার্চ শনিবার পাহাড়তলীস্থ ট্রাস্টের ইমরান সেমিনার হলে বিকেল চারটায় অনুষ্ঠিত হয়। বিএনএসবি’র আজীবন সদস্য এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনএসবি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিইআইটিসি’র ট্রাস্টি আলহাজ্ব এস.জোহা চৌধুরী। বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন পাঠ করেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান শাহিদী। মতামত পেশ করে সমর্থন জানান সদস্য/সদস্যাবৃন্দ। সভায় সমিতির সদস্য, আজীবন সদস্য,ট্রাস্ট বোর্ডের সদস্য ও হাসপাতালের সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে।

বিজ্ঞাপন

সভায় বলা হয়, চক্ষু চিকিৎসা সেবাকে আরো ছড়িয়ে দিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার আমাদের চেষ্টা চলছে। এই সেবা আরো সহজে রোগীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়। আমাদের এই প্রতিষ্ঠান বৎসরে লক্ষ লক্ষ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকে। কোন প্রতিষ্ঠানের পক্ষে এত রোগীকে সেবা প্রদান করা একটি বিশাল কাজ বলে আমরা মনে করি। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এই কাজকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে যারা নেতৃত্ব দিয়েছেন তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। যারা জন্মলগ্ন থেকে বিরামহীন এবং নিরলসভাবে যোগ্য হাতে এই প্রতিষ্ঠানের হাল ধরে আছেন।

সভায় বিগত দিনের সৎ, সততা ও কর্মদক্ষতায় স্বীকৃতস্বরূপ আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সোমা রানী রায়, অপটোমেট্রিস্ট মো. আনোয়ার হোসেন ও মেইনটেনান্স হেলপার মো. শহীদদুল ইসলামকে মনোগ্রাম খচিত ক্রেস্ট এবং প্রাইজবন্ড দিয়ে পুরস্কৃত করা হয়। পরিশেষে আলহাজ্ব এস.জোহা চৌধুরীর সমাপণী ভাষণে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...