গ্রুপ বিমা চুক্তির আওতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই সদস্যের বিমা দাবির অর্থ পরিশোধ করেছে দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
বুধবার ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ডিআরইউর প্রয়াত সদস্য আবু হেনা রাসেলের পরিবারের কাছে মৃত্যুজনিত বিমা দাবির তিন লাখ টাকা এবং সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বিমা দাবির ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউর কল্যাণ সম্পাদক রফিক মৃর্ধা, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা এবং ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


