মানারাত ইউনিভার্সিটিতে সংবর্ধনা ও ভর্তি মেলা উদ্বোধন, ভর্তিতে ৫০ শতাংশ ছাড়

মানারাত ইউনিভার্সিটিতে সংবর্ধনা ও ভর্তি মেলা উদ্বোধন, ভর্তিতে ৫০ শতাংশ ছাড়

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ২০২৬ সালের এইচএসসি ও আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং উচ্চশিক্ষা ও ক্যারিয়ারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘হায়ার স্টাডি ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

একই অনুষ্ঠানে স্প্রিং সেমিস্টার ২০২৭-এর ১০ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। ট্রেজারার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক মো. আবদুল কাদের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর মো. মাহবুব আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার্থীদের সঠিক বিষয় নির্বাচন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আধুনিক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আ সেন্টার অব অ্যাকাডেমিক অ্যান্ড মোরাল এক্সিলেন্স’ মূলমন্ত্রকে ধারণ করে মানারাত ইউনিভার্সিটি দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

মূল প্রবন্ধে প্রফেসর মো. মাহবুব আলম উচ্চশিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্য ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ে স্প্রিং ২০২৭ ভর্তি মেলা

স্প্রিং সেমিস্টার ২০২৭-এর ভর্তি মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন শিক্ষার্থীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে টিউশন ফির ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ ছাড়ের সুযোগও রয়েছে। এ ছাড়া অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরাও বিশেষ ছাড়ে পড়াশোনার সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ে যেসব প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে সেগুলো হলো—বিবিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বি. ফার্ম (অনার্স), সিএসই (রেগুলার ও ইভেনিং), ইইই (রেগুলার ও ইভেনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক), এমবিএ (রেগুলার ও এক্সিকিউটিভ), এমএ ইন ইংলিশ (ইভেনিং) এবং এলএলএম।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭৮০৩৬৪৪১৪-১৫ এবং ০১৭০৯১২৬৩৯৪ নম্বরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...